৫০টি ক্লাস

কুরআন

৬০০ মিনিটে কুরআন শিখি

৬০০ মিনিটে কুরআন শিখি কোর্সটি একদম শূন্য থেকে শুরু করে সহিহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখার একটি সম্পূর্ণ গাইডেড লার্নিং প্রোগ্রাম। ১৩টি মডিউলে ৪০টি লেসনের মাধ্যমে 'সহজ ৪-সূত্র' ও 'মুহসিন মেথড' ব্যবহার করে ছোট থেকে বয়স্ক সবাই সাবলীলভাবে কুরআন পড়তে পারবেন। এতে প্রতিটি লেসনে ইন-ভিডিও কুইজ এবং নামাজের ১০টি সূরার বিশেষ তাজবীদ মাশক্ব অনুশীলনের সুযোগ রয়েছে।

আপনি যা শিখবেন

এই কোর্স শেষে আপনি যা পারবেন:

  • ২৯টি হরফের যেকোনোটি দেখামাত্র নাম বলতে পারবেন।
  • ১০টি মুশকিল হরফ বিশুদ্ধ আরবি লাহজায় আদায় করতে পারবেন।
  • কুরআনের যেকোনো যুক্ত হরফ থেকে সঠিক হরফ শনাক্ত করতে পারবেন।
  • পড়ার ৪-সূত্র ব্যবহার করে যেকোনো অপরিচিত শব্দ নিজে নিজে বানান করে পড়তে পারবেন।
  • যবর, যের, পেশ, তানবীন, সাকিন, ক্বলক্বলাহ ও হামস সঠিকভাবে পড়তে পারবেন।
  • তাশদীদ, ওয়াজিব গুন্নাহ ও ‘আল’ যুক্ত শব্দের নিয়ম স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করতে পারবেন।
  • ১, ৩ ও ৪ আলিফ মাদ্দের সঠিক পরিমাপ বজায় রাখতে পারবেন।
  • নূন সাকিন, তানবীন ও মীম সাকিনের নিয়মগুলো প্রয়োগ করে সাবলীলভাবে তিলাওয়াত চালিয়ে যেতে পারবেন।
  • হামযাতুল ওয়াসল, অনুচ্চারিত হরফ, ‘র’ ও ‘আল্লাহ’-এর লামের মতো সুক্ষ্ম জায়গায় হোঁচট খাবেন না।
  • ওয়াক্‌ফ ও বিরতিচিহ্ন মেনে তিলাওয়াত করতে পারবেন ও সিজদায়ে তিলাওয়াতের আয়াত চিনতে পারবেন।
  • সূরা আল-ফাতিহা ও সূরা আল-ইখলাস সহিহ-শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবেন।
  • মুসহাফ দেখে পড়ার আত্মবিশ্বাস পাবেন ও নাযেরা তিলাওয়াত অব্যাহত রাখার দিকনির্দেশনা পাবেন।

এই কোর্স কাদের জন্য

  • যারা একেবারে শূন্য থেকে শুরু করতে চান।
  • যারা ছোটবেলায় শিখেছিলেন কিন্তু ভুলে গেছেন।
  • যারা আংশিক পড়তে পারেন কিন্তু আত্মবিশ্বাসী নন।
  • যারা নামাজের কেরাত বিশুদ্ধ করতে চান।
  • শিশু থেকে বয়স্ক, সবার জন্য - বাচ্চাদের শেখানোর জন্য চাইলে অভিভাবকরাও কোর্সটি করতে পারবেন।

কোর্সটি করতে যা লাগবে

  • স্মার্টফোন বা কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ।
  • শেখার আগ্রহ ও নিয়মিত অনুশীলন করার মানসিকতা।

আপনার ইন্সট্রাক্টর

  • উস্তাজ হাফিজ মুহসিন মাশকুর

    কুরআন গবেষক ও শিক্ষক

    উস্তাজ হাফিজ মাওলানা মুহসিন মাশকুর একজন কুরআন গবেষক ও শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ-তে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ফ্যাকাল্টি ফার্স্ট, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেছেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এম.এ-তেও প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। এরপর স্কলারশিপসহ এমফিল সম্পন্ন করেছেন এবং ২০২৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে পিএইচডি ফেলো হিসেবে গবেষণা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (IML) তিনি খণ্ডকালীন প্রভাষক। ওআইসির অঙ্গপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (IUT) টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন (TVE) বিভাগে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবেও যুক্ত আছেন। তেজগাঁওয়ের পূর্ব কুনিপাড়া জি.এম.জি জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের Duke Divinity School এর ফেলো তিনি। তিনি ঢাকার ফিলিস্তিন দূতাবাসে মিডিয়া বিভাগের প্রধান ও ডিপ্লোম্যাটিক ট্রান্সলেটর ছিলেন।

কোর্স কারিকুলাম

  • ১৪টি মডিউল
  • ৫০টি ক্লাস
মডিউল ১কোর্স পরিচিতি ও গাইডলাইন১টি ক্লাস
  1. ক্লাস ১.১কুরআন শেখার গুরুত্ব ও কোর্স ওরিয়েন্টেশনএনরোল করলে দেখা যাবে
মডিউল ২আরবি হরফ পরিচিতি ও বিশুদ্ধ উচ্চারণ৭টি ক্লাস
  1. ক্লাস ২.১আরবি বর্ণমালা পরিচিতি ও নোকতা সায়েন্সএনরোল করলে দেখা যাবে
  2. ক্লাস ২.২হরফ পরিচিতি ও একক রূপ (১ম ভাগ : ا – خ)এনরোল করলে দেখা যাবে
  3. ক্লাস ২.৩হরফ পরিচিতি ও একক রূপ (২য় ভাগ : د – ز)এনরোল করলে দেখা যাবে
  4. ক্লাস ২.৪হরফ পরিচিতি ও একক রূপ (৩য় ভাগ : س – ض)এনরোল করলে দেখা যাবে
  5. ক্লাস ২.৫হরফ পরিচিতি ও একক রূপ (৪র্থ ভাগ : ط – ق)এনরোল করলে দেখা যাবে
  6. ক্লাস ২.৬হরফ পরিচিতি ও একক রূপ (৫ম ভাগ : ك – ي)এনরোল করলে দেখা যাবে
  7. ক্লাস ২.৭মুহসিন মেথড : ১০টি মুশকিল হরফের বিশুদ্ধ উচ্চারণ ও মাখরাজএনরোল করলে দেখা যাবে
মডিউল ৩যুক্ত হরফের গঠন ও রূপভেদ (বর্ণের বন্ধুত্ব)৩টি ক্লাস
  1. ক্লাস ৩.১যুক্ত হরফ গঠন ও কখনো পরিবর্তিত না হওয়া হরফএনরোল করলে দেখা যাবে
  2. ক্লাস ৩.২পরিবর্তিত হরফের রূপভেদ (কাটা হরফ চেনার নিয়ম)এনরোল করলে দেখা যাবে
  3. ক্লাস ৩.৩৪টি কনফিউজিং হরফের ব্যবচ্ছেদ ও পূর্ণ শব্দ থেকে হরফ শনাক্তকরণএনরোল করলে দেখা যাবে
মডিউল ৪হারাকাত ও পড়ার ৪-সূত্র (প্রথম তিলাওয়াত)৪টি ক্লাস
  1. ক্লাস ৪.১যবর (ফাতহা) ও প্রথম শব্দ পঠনএনরোল করলে দেখা যাবে
  2. ক্লাস ৪.২যের (কাসরা) ও পেশ (দম্মা)এনরোল করলে দেখা যাবে
  3. ক্লাস ৪.৩পড়ার ৪-সূত্র প্রয়োগ ও তিন হারাকাতযুক্ত শব্দ পঠনএনরোল করলে দেখা যাবে
  4. ক্লাস ৪.৪খাড়া যবর, খাড়া যের ও উল্টা পেশএনরোল করলে দেখা যাবে
মডিউল ৫তানবীন (লুকায়িত নূন ধ্বনি)২টি ক্লাস
  1. ক্লাস ৫.১তানবীনের পরিচয় ও দুই যবরএনরোল করলে দেখা যাবে
  2. ক্লাস ৫.২দুই যের ও দুই পেশএনরোল করলে দেখা যাবে
মডিউল ৬সাকিন/জযম, ক্বলক্বলাহ ও হমস৩টি ক্লাস
  1. ক্লাস ৬.১সাকিন বা জযমের মেকানিক্স ও হসন্ত ধ্বনিএনরোল করলে দেখা যাবে
  2. ক্লাস ৬.২স্পেশাল সুকূন - ক্বলক্বলাহ (কম্পনধ্বনি)এনরোল করলে দেখা যাবে
  3. ক্লাস ৬.৩সাকিনের বিশেষ সিফাত - হামস (তা ও কাফের বাতাস)এনরোল করলে দেখা যাবে
মডিউল ৭তাশদীদ, ওয়াজিব গুন্নাহ ও আলিফ-লাম পড়ার নিয়ম৩টি ক্লাস
  1. ক্লাস ৭.১তাশদীদের পরিচিতি ও দ্বিত্ব উচ্চারণএনরোল করলে দেখা যাবে
  2. ক্লাস ৭.২স্পেশাল তাশদীদ - ওয়াজিব গুন্নাহএনরোল করলে দেখা যাবে
  3. ক্লাস ৭.৩হুরুফুশ শামসিয়্যাহ ও কামারিয়্যাহ (আলিফ-লাম ডিকোডিং)এনরোল করলে দেখা যাবে
মডিউল ৮মাদ্দ (টান দেওয়ার বৈজ্ঞানিক নিয়মাবলী)৪টি ক্লাস
  1. ক্লাস ৮.১মাদ্দে ত্ববাঈ (১ আলিফ মাদ্দ - মূল টান)এনরোল করলে দেখা যাবে
  2. ক্লাস ৮.২নরম টান - মাদ্দে লীনএনরোল করলে দেখা যাবে
  3. ক্লাস ৮.৩তিন আলিফ মাদ্দ (মাদ্দে মুনফাসিল ও মাদ্দে আরযী)এনরোল করলে দেখা যাবে
  4. ক্লাস ৮.৪চার আলিফ মাদ্দ (মাদ্দে মুত্তাসিল ও মাদ্দে লাযিম)এনরোল করলে দেখা যাবে
মডিউল ৯নূন সাকিন ও তানবীনের ৪টি প্যাটার্ন৪টি ক্লাস
  1. ক্লাস ৯.১নূন সাকিন ও তানবীনের ভূমিকা ও স্পষ্ট উচ্চারণ (ইযহার)এনরোল করলে দেখা যাবে
  2. ক্লাস ৯.২নাকের ভেতর লুকিয়ে গুন্নাহ করা (ইখফা)এনরোল করলে দেখা যাবে
  3. ক্লাস ৯.৩রূপান্তর করে মীম পড়া (ইক্বলাব)এনরোল করলে দেখা যাবে
  4. ক্লাস ৯.৪মিলিয়ে পড়া - ইদগাম (বা-গুন্নাহ ও বিলা-গুন্নাহ)এনরোল করলে দেখা যাবে
মডিউল ১০মীম সাকিনের বিধান১টি ক্লাস
  1. ক্লাস ১০.১মীম সাকিনের ৩টি ব্যবহারএনরোল করলে দেখা যাবে
মডিউল ১১সংযোগকারী আলিফ, অনুচ্চারিত হরফ ও বিশেষ সূক্ষ্ম নিয়ম৪টি ক্লাস
  1. ক্লাস ১১.১হামযাতুল ওয়াসল ও ছোট নূন (নূনে ক্বুতনী)এনরোল করলে দেখা যাবে
  2. ক্লাস ১১.২অনুচ্চারিত হরফ (Silent Letters) ও বিশেষ চিহ্নএনরোল করলে দেখা যাবে
  3. ক্লাস ১১.৩‘র’ (ر) এবং ‘আল্লাহ’ শব্দের লাম (ل) পড়ার নিয়মএনরোল করলে দেখা যাবে
  4. ক্লাস ১১.৪হুরুফুল মুকাত্তাআত (বিচ্ছিন্ন হরফ পাঠ)এনরোল করলে দেখা যাবে
মডিউল ১২ওয়াক্ফ, বিরতিচিহ্ন ও তিলাওয়াতের আদব২টি ক্লাস
  1. ক্লাস ১২.১ওয়াক্ফের নিয়ম ও শেষ হরফের রূপান্তরএনরোল করলে দেখা যাবে
  2. ক্লাস ১২.২ওয়াক্ফের সাংকেতিক চিহ্ন ও সিজদায়ে তিলাওয়াতএনরোল করলে দেখা যাবে
মডিউল ১৩সমন্বিত সমাপনী প্রয়োগ (ক্যাপস্টোন তিলাওয়াত)২টি ক্লাস
  1. ক্লাস ১৩.১ছোট সূরা বিশ্লেষণ ও তিলাওয়াত (আল-ফাতিহা ও আল-ইখলাস)এনরোল করলে দেখা যাবে
  2. ক্লাস ১৩.২সমাপনী পরীক্ষা ও পূর্ণাঙ্গ কুরআন পড়ার দিকনির্দেশনাএনরোল করলে দেখা যাবে
মডিউল ১৪নামাজের ১০টি সূরার তাজবীদ মাশক্ব১০টি ক্লাস
  1. ক্লাস ১৪.১সূরা আল-ফীলএনরোল করলে দেখা যাবে
  2. ক্লাস ১৪.২সূরা কুরাইশএনরোল করলে দেখা যাবে
  3. ক্লাস ১৪.৩সূরা আল-মাউনএনরোল করলে দেখা যাবে
  4. ক্লাস ১৪.৪সূরা আল-কাউসারএনরোল করলে দেখা যাবে
  5. ক্লাস ১৪.৫সূরা আল-কাফিরূনএনরোল করলে দেখা যাবে
  6. ক্লাস ১৪.৬সূরা আন-নাসরএনরোল করলে দেখা যাবে
  7. ক্লাস ১৪.৭সূরা আল-লাহাবএনরোল করলে দেখা যাবে
  8. ক্লাস ১৪.৮সূরা আল-ইখলাসএনরোল করলে দেখা যাবে
  9. ক্লাস ১৪.৯সূরা আল-ফালাক্বএনরোল করলে দেখা যাবে
  10. ক্লাস ১৪.১০সূরা আন-নাস (সমাপনী দু'আসহ)এনরোল করলে দেখা যাবে

সাধারণ জিজ্ঞাসা

কোর্সটি কাদের জন্য?

ছোট শিশু থেকে বয়স্ক পর্যন্ত যে কেউ, যিনি একদম শূন্য থেকে শুরু করতে চান বা ছোটবেলায় শিখে ভুলে গেছেন।

আরবি একদম না জানলেও কি শুরু করা যাবে?

হ্যাঁ। কোর্স শুরু হয় ২৯টি হরফের পরিচয় দিয়ে, তাই কোনো পূর্বজ্ঞান লাগে না।

মোট কত সময় লাগবে?

৪০টি লেসন, প্রতিটি ১৫ মিনিট, মোট ৬০০ মিনিট (১০ ঘণ্টা)। নিজের গতিতে দিনে একটি বা দুটি লেসন করে শেষ করা যায়।

ব্যাকরণের কঠিন নাম মুখস্থ করতে হবে?

না। আগে পড়ার দক্ষতা, নিয়মের নাম পরে ঐচ্ছিকভাবে।

কোর্স শেষে কী পারব?

পরিচিত শব্দ নিজে ডিকোড করে কুরআন দেখে শুদ্ধভাবে পড়তে পারবেন এবং নামাজের সূরাগুলো সহিহভাবে তিলাওয়াত করতে পারবেন।

অনুশীলন ও যাচাইয়ের ব্যবস্থা কী?

প্রতি লেসনে ৩–৫টি ইন-ভিডিও কুইজ এবং ৩-স্তর মূল্যায়ন।

বোনাস কী আছে?

নামাজের বহুল পঠিত ১০টি সূরার সহীহ-শুদ্ধ তাজবিদ মাশক্ব।

৬০০ মিনিটে কুরআন শিখি

৳৫০০আগের দাম ৳১,৫০০৬৭% ছাড়

অফার শেষ হতে বাকি

এনরোল করুন